এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় মাছের ঘের ও পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক যুবকের ওপর হামলা, গুরুতর জখম এবং এক নারীকে শ্লীলতাহানিসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইমরান হাওলাদার বাদী হয়ে একই বাড়ির পাঁচজনের নাম উল্লেখ করে আগৈলঝাড়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে ইমরান হাওলাদার ও তার ভাইয়েরা দীর্ঘদিন ধরে একটি মাছের ঘের ভোগদখল করে আসছেন। ঘেরের জমি নিয়ে একই বাড়ির প্রতিপক্ষদের সঙ্গে তাদের পূর্ববিরোধ চলছিল।
গত ১৯ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে ইমরান হাওলাদার এক সহযোগীকে সঙ্গে নিয়ে ঘেরের পাড় পরিষ্কার করতে যান। এ সময় অভিযুক্ত রুমান হাওলাদার, মিজানুর হাওলাদার, আল আমিন হাওলাদার, আরাফাত হাওলাদার ও রিনা বেগম সেখানে গিয়ে কাজে বাধা দেন। একপর্যায়ে তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। হামলায় রুমান হাওলাদারের লাঠির আঘাতে ইমরানের মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়।
ইমরানের চিৎকার শুনে স্বজন পলি বেগম ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা তাকেও বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করে বলে এজাহারে উল্লেখ করা হয়। এ সময় পলি বেগমের গলা থেকে আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন এবং কান থেকে ৮০ হাজার টাকা মূল্যের একজোড়া স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া হয়।
পরে ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত ইমরান হাওলাদার ও পলি বেগমকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ইমরান হাওলাদার।
তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।