আগৈলঝাড়ায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২৯ আগস্ট, ২০২৬ ৭:২৯ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বরিশালের আগৈলঝাড়ায়  গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মনোতোষ রায়(২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতকাল (২৮ আগস্ট) শুক্রবার রাতে উপজেলার রাহুতপাড়া এলাকায় জব্বার খানের দোকানের সামনের থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনোতোষ রায় উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের মধুসূদন রায়ের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার (এসআই) সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল রাতে রাহুতপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জব্বার খানের দোকানের সামনের পাকা রাস্তার ওপর সন্দেহজনক অবস্থায় থাকা মনোতোষ রায়কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে তথ্য পাওয়া গেছে। মাদকদ্রব্যের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

এ ঘটনায় আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার মনোতোষ রায়কে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

আগৈলঝাড়া থানার পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।