এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় মানব পাচারকারী চক্রের প্রতারণার শিকার হয়ে সৌদি আরবে চরম মানবেতর জীবনযাপন করছেন রফিক সন্যামত নামের এক যুবক। ভালো কাজ ও আকামার প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে আটকে রেখে তাঁকে জিম্মি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করায় উল্টো তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীর পরিবার ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার সেরাল গ্রামের হারুন সন্যামতের ছেলে রফিক সন্যামতকে স্যানিটারি কাজের ভিসা ও বৈধ আকামা দেওয়ার কথা বলে সৌদি আরবে নিয়ে যান একই এলাকার হাচেন হাওলাদারের ছেলে কথিত মানব পাচারকারী নয়ন হাওলাদার। কিন্তু গত বছরের ২৯ নভেম্বর সেখানে পৌঁছানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ বা আকামা না দিয়ে রফিককে একটি ঘরের ভেতর আটকে রেখে জিম্মি করা হয়।
ভুক্তভোগী রফিকের স্ত্রী নাজমিন খানম কান্নাজড়িত কণ্ঠে জানান, "চড়া সুদে ঋণ নিয়ে স্বামীকে বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু নয়ন হাওলাদার কোনো কাজ বা আকামা না দিয়ে আমার স্বামীকে সেখানে জিম্মি করে রাখে। বিষয়টি মুঠোফোনে জানতে পেরে আমি নয়নের বাড়িতে গিয়ে আকামা করে দেওয়ার অনুরোধ করি। এতে ক্ষিপ্ত হয়ে নয়নের পরিবারের লোকজন আমাকে হুমকি দিয়ে বলে—বেশি বাড়াবাড়ি করলে আমার স্বামীকে সৌদি আরবেই খুন করে লাশ বালুচাপা দিয়ে রাখা হবে।"
তিনি আরও জানান, গত ১০ মাস ধরে কোনো কাজ ও বৈধ কাগজপত্র না থাকায় তাঁর স্বামী সেখানে ভবঘুরে হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। এদিকে অর্থসংকটে বিনা চিকিৎসায় এক মাস আগে তাঁর শাশুড়ি মারা গেছেন। মানব পাচারকারীর প্রতারণায় আজ তাঁদের পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
এ ঘটনায় নাজমিন খানম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নয়ন হাওলাদারের ভাই জাকির হাওলাদার, দাদন হাওলাদার, বোন সাদিয়া আক্তার ও ভগ্নিপতি বাদশা মিয়াকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে থানায় অভিযোগ করায় অভিযুক্ত দাদন হাওলাদার বাদীর বাড়িতে গিয়ে তাঁদের পরিবারকে প্রকাশ্যে জীবননাশের হুমকি দেন।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নেছার উদ্দিন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।