এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ইভটিজিং প্রতিরোধ, বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন এবং বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জননিরাপত্তা জোরদারে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত পদক্ষেপের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার এবং আগৈলঝাড়া প্রেস ক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম।
এছাড়াও সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সিরাজুল ইসলাম, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, বিএইচপি একাডেমির প্রধান শিক্ষক যতিন্দ্র নাথ মিস্ত্রী, গৈলা দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম নেছারী, নারী নেত্রী নয়ন খানম ও বিএনপি নেতা পলাশ হালদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ প্রতিরোধে নিয়মিত পুলিশি টহল জোরদার, সন্দেহজনক কার্যক্রমে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, "উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।" আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে তিনি সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।