এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে সাতটি ছাগল ও ঘর হারিয়ে নিঃস্ব হওয়া দিনমজুর শেখ আদেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে আর্থিক সহায়তা হিসেবে ১০ হাজার টাকার চেক এবং খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ ক্ষতিগ্রস্ত শেখ আদেল ও তাঁর স্ত্রীর হাতে এসব সহায়তা তুলে দেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে ১০ হাজার টাকার চেক ছাড়াও দুই প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়। প্রতিটি খাদ্য প্যাকেটে রয়েছে—১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়ার গুঁড়া।
এর আগে, গত রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামের বাসিন্দা শেখ আদেলের (৬১) বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছাগল রাখার একটি ছাপড়া ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে ভেতরে থাকা সাতটি ছাগলই পুড়ে মারা যায়। এছাড়া তাঁদের রান্নাঘরের প্রায় অর্ধেক অংশ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা, ছাগলের ঘরে মশা তাড়ানোর জন্য জ্বালিয়ে রাখা কয়েল থেকেই অসাবধানতাবশত এই আগুনের সূত্রপাত হয়েছিল।
জীবিকার একমাত্র সম্বল হারিয়ে চরম বিপাকে পড়া দিনমজুরের পরিবারটির পাশে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
সেপ্টেম্বর ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।