এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির প্রতিযোগিতা কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুল ইসলামের। মূলত আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা ও ‘ওয়ার্কলোড’ (কাজের চাপ) ব্যবস্থাপনার কথা বিবেচনা করে তাকে অনাপত্তিপত্র (এনওসি) দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শরিফুলের জায়গায় ইংল্যান্ডের দল কেন্টে ডাক পেতে যাচ্ছেন আরেক টাইগার পেসার সৈয়দ খালেদ আহমেদ।
চলতি কাউন্টি মৌসুমে আগামী সেপ্টেম্বরের ৪টি ম্যাচের জন্য শরিফুলকে দলে ভেড়াতে চেয়েছিল কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব। বিসিবির ছাড়পত্র পেলে কেন্টের জার্সিতে একাদশে একসঙ্গে দুই বাংলাদেশি পেসার হাসান মাহমুদ ও শরিফুলকে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু বিসিবির আপত্তির কারণে শরিফুলের ইংল্যান্ড যাওয়া আটকে গেল।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শরিফুলের বিকল্প হিসেবে কেন্ট কর্তৃপক্ষ এখন আরেক ডানহাতি পেসার খালেদ আহমেদকে দলে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
উল্লেখ্য, কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে কেন্টের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। আগামী সেপ্টেম্বরের চার ম্যাচের জন্যও তার থাকা নিশ্চিত করেছে দলটি। এর আগে সাকিব আল হাসানও কাউন্টি ক্রিকেটে খেলে দারুণ পারফর্ম করেছিলেন।
আগস্ট ২০, ২০২৬
আগস্ট ২২, ২০২৬
সেপ্টেম্বর ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।