এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
এশিয়া কাপ রাইজিং স্টারসের হাইভোল্টেজ ম্যাচে ভারতকে ৪৮ রানে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে পাকিস্তান। তিলক বর্মার দুর্দান্ত লড়াই ও লড়াকু সেঞ্চুরি সত্ত্বেও ৩১৪ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ২৬৫ রানেই গুটিয়ে যায় ভারতীয় দল।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে বড় স্কোরের মজবুত ভিত পায় পাকিস্তান। দুই ওপেনার শামিল হুসাইন ও মাজ সাদাকাত উদ্বোধনী জুটিতে তোলেন ৬৬ রান। সাদাকাত ৫৯ এবং মিডল অর্ডারে হাসান নওয়াজ ৭৯ রানের কার্যকর ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন। শেষ দিকে ফারহান ইউসুফের ৪৮ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৩১৩ রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান।
জবাবে ৩১৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। একপ্রান্তে ওপেনার অভিষেক শর্মা ৪২ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেললেও অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। বৈভব সূর্যবংশী করেন মাত্র ১১ রান। এমনকি রিঙ্কু সিং ও সূর্যাংশ শেজের মতো নির্ভরযোগ্য ব্যাটাররাও দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে মাত্র ১২৯ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় ভারত।
এমন ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে সপ্তম উইকেটে অসাধারণ প্রতিরোধ গড়ে তোলেন তিলক বর্মা ও শাহবাজ আহমেদ। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে গড়ে ওঠে শতরানের এক দারুণ জুটি, যা ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। শেষ ১০ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৯১ রান।
তবে ৪৪তম ওভারে ব্যক্তিগত ৫৬ রান করে শাহবাজের বিদায়ের পরই মোড় ঘুরে যায় ম্যাচের। গুরুত্বপূর্ণ এই সময়ে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে পাকিস্তানের বোলাররা। টানা ৩০টি বল কোনো বাউন্ডারি না দিয়ে ভারতের রানের গতি পুরোপুরি থামিয়ে দেন তারা।
শেষ দিকে আলি রাজা ও মোহাম্মদ ইমরানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ভারতের লোয়ার অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। একপ্রান্ত আগলে রেখে লড়ে যাওয়া তিলক নিজের শতক পূর্ণ করে শেষ ব্যাটার হিসেবে আউট হন ঠিক ১০০ রানে। এর মধ্য দিয়েই ২৬৫ রানে থামে ভারতের ইনিংস এবং ৪৮ রানের স্বস্তির জয় নিশ্চিত করে পাকিস্তান।
নভেম্বর ১৬, ২০২৬
আগস্ট ১৬, ২০২৬
অক্টোবর ৩১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৩ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।