এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৌলতপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তহিদুল হাসান (তুহিন), দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম (শাহীন), দৌলতপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়ার আলী এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডাব্লিউভি) শহিদা খাতুন।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে পরিকল্পিত পরিবার গঠন এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ অংশে দৌলতপুর উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কর্মরত ৬ জন মাঠকর্মী ও পরিবার কল্যাণ পরিদর্শিকাকে (এফডাব্লিউভি) সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এ সময় স্থানীয় সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানু ১৪, ২০২৫
অক্টোবর ২৬, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।