এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজারে অবস্থিত ‘মেসার্স ইদ্রিস ট্রেডার্স’ নামক একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত এক নারী মাঠকর্মীর বিরুদ্ধে প্রায় ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাঠকর্মীর নাম হিরা। এই ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেছেন।
ইদ্রিস ট্রেডার্সের মালিক মোঃ ইদ্রিস আলী জানান, হিরা দীর্ঘদিন ধরে তার প্রতিষ্ঠানে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি তার প্রথম স্বামীকে তালাক দিয়ে আদাবাড়ি গ্রামের জিয়া নামের এক ব্যক্তির সাথে দ্বিতীয় বিয়েবন্ধনে আবদ্ধ হন। এরপরই কোনো পূর্ব নোটিশ বা হিসাব-নিকাশ না দিয়ে আকস্মিকভাবে কর্মস্থলে আসা বন্ধ করে দেন হিরা।
ইদ্রিস আলী আরও জানান, "হিরা কাজে আসা বন্ধ করার পর আমি বারবার তার সাথে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু তিনি কোনো সহযোগিতা বা যোগাযোগ করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে আমি নিজেই মাঠ পর্যায়ে গিয়ে হিসাব পরীক্ষা করি। সেখানে দেখা যায়, তার দায়িত্বে মাঠ পর্যায়ে মোট ১৩ লাখ টাকা ছিল। এর মধ্যে মাত্র ৫ লাখ টাকার হিসাব পাওয়া গেলেও বাকি ৮ লাখ টাকার কোনো হদিস মেলেনি। হিরা এই ৮ লাখ টাকা আত্মসাৎ করে চলে গেছেন, যার ফলে আমার প্রতিষ্ঠানটি মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।"
এদিকে অভিযোগের বিষয়ে মাঠকর্মী হিরার সাথে যোগাযোগ করা হলে তিনি টাকা আত্মসাতের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। উল্টো অভিযোগ করে তিনি বলেন, "আমি মাঠের সমস্ত টাকা-পয়সার হিসাব বুঝিয়ে দিয়েছি। কিন্তু অনেক সময় মালিক আমাকে বলতেন— শিট রেখে চলে যান, মাঠ বুঝিয়ে দেওয়া লাগবে না। তার এমন খামখেয়ালি আচরণের কারণে ক্ষুব্ধ হয়েই আমি রাগ করে প্রতিষ্ঠানটি থেকে চলে এসেছি।"
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যের জেরে স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।