এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য কোনো নতুন কর আরোপ ছাড়াই ৩৫ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ১৩১ টাকা ৩৭ পয়সার সুষম বাজেট ঘোষণা করা হয়েছে। নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং পৌর এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় ফুলবাড়ীয়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক শেখ তাকী তাজওয়ার এ বাজেট উপস্থাপন করেন।
বাজেটে দেখা যায়, ৬১ লাখ ২৪৭ টাকা ৩ পয়সা সমাপনী জেরসহ নিজস্ব রাজস্ব বাজেটের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ১ লাখ ১০ হাজার ২৪৭ টাকা ৩ পয়সা। এছাড়া, ১৬ লাখ ৮৬ হাজার ৮৮৪ টাকা ৩৪ পয়সা সমাপনী জেরসহ উন্নয়ন বাজেট ধরা হয়েছে ২৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৮৮৪ টাকা ৩৪ পয়সা। বার্ষিক উন্নয়ন সহায়তা ও প্রকল্পভিত্তিক বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সর্বমোট ৩৫ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ১৩১ টাকা ৩৭ পয়সার সুষম বাজেট গত ২৫ জুন পৌর পরিষদের সভায় অনুমোদিত হয়।
বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক শেখ তাকী তাজওয়ার বলেন, কোনো নতুন করের বোঝা না বাড়িয়ে নাগরিকদের আরও উন্নত সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ফুলবাড়ীয়া পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে পৌর এলাকার সড়ক, ড্রেনেজ, সুপেয় পানি, পরিচ্ছন্নতা, আলোকসজ্জা এবং অন্যান্য নাগরিক সুবিধা সম্প্রসারণে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুনুর রশিদ, সহকারী প্রকৌশলী প্রদীপ কুমার দেবনাথ, আব্দুল জব্বার, হিসাবরক্ষক আরিফুল রহমান, মোহাম্মদ খাইরুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রত্যাশা, ঘোষিত বাজেটের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ফুলবাড়ীয়া পৌরসভার নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং পৌর এলাকার টেকসই উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
মার্চ ১২, ২০২৫
ফেব্রু ৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।