এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশের দক্ষিণবঙ্গে নিজের প্রথম সফরে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান। ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা অতিক্রম করার সময় তাঁকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে জড়ো হন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।
আজ সোমবার (১৩ জুলাই) সকাল আটটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে ফরিদপুরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভোর থেকেই ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের ঢল নামে। নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর গাড়ি (বাস) থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।