এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জানা গেছে, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের নির্দেশনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায়ের নেতৃত্বে সকাল ১১টায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের আঙিনা ও এর আশপাশের এলাকায় শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় স্থানীয় পর্যায়ে নিয়মিত বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল সমদ্দার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সামিমুল ইসলাম শামীম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পরাগ পাণ্ডে, অভিভাবক সদস্য রুদাস সেন ও জর্জ বেপারী এবং বাগধা ইউনিয়ন ছাত্রদল নেতা মেহেদী হাসান। এছাড়াও কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও দলীয় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনকল্যাণমুখী ও পরিবেশবান্ধব সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।