এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বয়স্ক বাবা-মা, অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে জরুরি ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি ব্যতিক্রমী মানবিক সেবামূলক উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রোববার (১৬ আগস্ট) থেকে এই টিমের মাঠপর্যায়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উদ্যোক্তারা জানান, জীবিকার তাগিদে বা বিভিন্ন প্রয়োজনে অনেক সন্তান পরিবার ও মা-বাবার কাছ থেকে দূরে কিংবা প্রবাসে বসবাস করেন। হঠাৎ অসুস্থতায় বা জরুরি মুহূর্তে বয়স্ক বাবা-মা কিংবা স্বজনদের পাশে তাৎক্ষণিকভাবে তাঁদের পক্ষে উপস্থিত হওয়া সম্ভব হয় না। এমন বাস্তবতায় দূর-দূরান্তে থাকা সন্তানদের পরিবারের জরুরি প্রয়োজন মেটাতে এবং যেকোনো অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এই সেবামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
টিম লিডার খায়রুল ইসলাম রোমান এবং উপদেষ্টা জাহিদুজ্জামান জাহিদের নেতৃত্বে একদল উদ্যমী তরুণ এই কার্যক্রমে যুক্ত হয়েছেন।
টিমের অন্যান্য সদস্যরা হলেন—নীলয় চৌধুরী রেজা, মো. ইয়াসিন, মাহমুদুল হাসান ওয়ালিদ, সাইদুল ইসলাম সাঈদ, মো. মনির খান, মো. আবু সাঈম (অমি), তাসলিম হুসাইন নাহিদ, তরিকুল ইসলাম মাহফুজ, সাইফুল ইসলাম সাইফ, রবিউল ইসলাম, মো. আকিবুল ইসলাম, মোফাসসিল হোসাইন, সৌরভ বারুই, মো. লিমন তালুকদার, মো. আলামিন, সাঈদ আব্দুল বাপ্পি, সাব্বির মোল্লা, এস এম রাকিবুল ইসলাম, সিয়াম আহমেদ সালমান, বাহারুল ইসলাম রবিন, কামরুজ্জামান (জসিম), শাহরিয়ার রাব্বি, ইঞ্জিনিয়ার রিয়াদ মিয়া, আশরাফুল ইসলাম রাজু, এস এম সালমান, রিফাত আহমেদ ও আবির বনিক।
উদ্যোক্তারা বলেন, “মানুষের সেবায় নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, যেকোনো প্রয়োজনে আমরা সাধারণ ও অসহায় মানুষের পাশে থাকব।” মানবিক এই কার্যক্রমকে ভবিষ্যতে আরও বড় পরিসরে বিস্তৃত করতে তাঁরা সবার আন্তরিক দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।
অক্টোবর ৫, ২০২৫
সেপ্টেম্বর ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।