এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
Nov 10, 2026
Nov 10, 2026
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে পল্লী কবি জসিম উদ্দিনের ১২২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশন এর উদ্যোগে শহরের অম্বিকাপুরে অবস্থিত পল্লী কবি জসীমউদ্দীনের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ , আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়াছীন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরে পুলিশ সুপার আব্দুল জলিল, বক্তব্য রাখেন কবি পুত্র খুরশিদ আনোয়ার, ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম এ সামাদ, বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম লাল, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, অধ্যাপক আলতাফ হোসেন, সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, প্রমূখ।
সভায় বক্তারা পল্লী কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন । বক্তারা বলেন পল্লীকবি তার লেখাতে সাধারণ মানুষের সুখ-দুঃখের কাহিনী তুলে ধরেছেন। তিনি বাংলা সাহিত্য কে সমৃদ্ধ করেছেন। বিশ্বে বাংলা সাহিত্য কে অনেক উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন।
সাহিত্য ক্ষেত্রে তার অবদান সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করে। বক্তারা সবাইকে পল্লী কবির জীবন থেকে শিক্ষা নেবার আহ্বান করেন।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে পল্লী কবির কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন ফরিদপুরের সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১০ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।