হাতিয়ায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৫ এএম
শেয়ার করুন:
হাতিয়ায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মতিথি (জন্মাষ্টমী) উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় হাতিয়া উপজেলার ৫ নম্বর চর ঈশ্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজের হাওলা গ্রামের বেচা মহাজনের বাড়ির মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। এরপর র‍্যালিটি একই এলাকার চৈতন্য বাজার জগন্নাথ মন্দির প্রদক্ষিণ করে পুনরায় নাম-কীর্তন ও আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে শুরুর স্থানে এসে শেষ হয়। এতে এলাকার বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিল স্থানীয় মন্দির কর্তৃপক্ষ ও এলাকাবাসী। পাশাপাশি হাতিয়া উপজেলা গীতা শিক্ষা ফাউন্ডেশন এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট—হাতিয়া উপজেলা শাখা ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সম্মিলিত সমন্বয়ে পুরো কর্মসূচিটি পরিচালিত হয়। 

এছাড়াও আয়োজনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হাতিয়া উপজেলা প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।