এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশে সংসদ নির্বাচন পেছানোর গভীর ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ভারতে এই হত্যা মামলার প্রধান দুই আসামির গ্রেপ্তার হওয়ার খবর সামনে আসার পর তিনি এ মন্তব্য করেন।
রোববার (৮ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ফেসবুক স্ট্যাটাসে নাছির উদ্দীন জানান, হাদি হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে গ্রেপ্তার হয়েছেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ইতোমধ্যে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে ছাত্রদলের এই শীর্ষ নেতা বলেন, "হত্যাকাণ্ড সংঘটনের কয়েক ঘণ্টার মধ্যেই ঘাতকরা ভারতে পালিয়ে যায়। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মূল অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি। উল্টো এই হত্যাকাণ্ডকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নৈরাজ্যবাদী দুষ্টচক্র নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল।"
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় ভারতে আশ্রয় নেওয়া প্রধান দুই আসামি গ্রেপ্তার হওয়া একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। হাদি হত্যার বিচারের বিষয়ে বিএনপি শুরু থেকেই বদ্ধপরিকর। এমনকি দলের নির্বাচনী ইশতেহারেও এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
বিএনপির চেয়ারপারসন ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরেই শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছিলেন এবং এই হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিলেন বলেও স্মরণ করিয়ে দেন নাছির উদ্দীন।
হাদি হত্যার বিচারের ক্ষেত্রে বর্তমান সরকারের আন্তরিকতা তাদের দ্রুত পদক্ষেপের মাধ্যমেই প্রমাণিত হবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভারত সরকার গ্রেপ্তার হওয়া আসামিদের বাংলাদেশের হাতে তুলে দেবে। আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতে বাংলাদেশ সরকার জোরালো কূটনৈতিক তৎপরতা চালাবে বলেও তিনি দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।
ডিসেম্বর ২৭, ২০২৫
আগস্ট ৬, ২০২৫
সেপ্টেম্বর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।