এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) এ আনন্দ উচ্ছাস ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ বরণ করা হয়। আজ(রবিবার) পহেলা বৈশাখ ১৪৩১, সকাল ১০.০০টায় বর্ষবরণ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পহেলা বৈশাখের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বশেমুরকৃবি পরিবারের সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বর্ষবরণ উদ্বোধন করে বলেন, বাংলা নববর্ষ বাঙালী জাতিসত্ত্বার ধারক ও বাহক। এটি বাঙালী জাতির সর্বজনীন গৌরবময় অনুষ্ঠান যা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ গৌরবের সাথে পালন করে। আমাদের গৌরবের এ ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে এবং পুরাতন গ্লানি মুছে নতুন করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। বর্ষবরণ অনুষ্ঠানের সদস্য-সচিব প্রফেসর ড. দেবাশীষ চন্দ্র আচার্য্য এর সঞ্চালনায় বর্ষবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, পরিচালকবৃন্দ, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।