এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামী ব্যাংকের ওপর কথিত নগ্ন হস্তক্ষেপ ও এস আলমের প্ররোচনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকের সচেতন গ্রাহকরা। বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে দশটায় বোয়ালমারী চৌরাস্তায় অবস্থিত ইসলামী ব্যাংক শাখা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক গ্রাহক অংশ নেন। এ সময় তারা 'ইসলামী ব্যাংকের ওপর নগ্ন হস্তক্ষেপ মানি না, মানব না'—সহ বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের স্থিতিশীলতা রক্ষায় যেকোনো ধরনের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে গ্রাহক সৈয়দ সাজ্জাদ আলী বলেন, "ইসলামী ব্যাংক এ দেশের মানুষের প্রাণের ব্যাংক। বিগত দিনে আওয়ামী ফ্যাসিস্ট সরকার নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে গ্রাহকদের আমানত ঝুঁকির মুখে ফেলেছিল। আমরা সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, ইসলামী ব্যাংকের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ এ দেশের মানুষ মেনে নেবে না।"
গ্রাহক কামাল হোসেন ও রাজা মিয়া তাদের বক্তব্যে সরকারের উদ্দেশ্যে বলেন, "ব্যাংকিং খাতে এ ধরনের নগ্ন হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।"
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. আব্বাস আলীসহ আরও অনেকে। বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংককে সকল প্রকার রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে গ্রাহকদের স্বার্থ ও আমানত রক্ষার দাবি জানান।
সেপ্টেম্বর ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফুটবল | ৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।