এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ ও গোপনে ধারণকৃত আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাসলিমা খাতুন (২৮) নামের স্বামীপরিত্যাক্তা দুই সন্তানের জননী নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গত শনিবার (৮ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ শান্তিনগর এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ শান্তিনগর এলাকার জেহেল আলীর ছেলে সাদ্দামের (৩০) সঙ্গে তাসলিমার পরিচয় ও যোগাযোগ ছিল। একপর্যায়ে সাদ্দাম কৌশলে তাসলিমার একটি আপত্তিকর ভিডিও ধারণ করে। তাসলিমা ভিডিওটি মুছে ফেলার জন্য সাদ্দামকে বারবার অনুরোধ করলেও সে তা মোছেনি। উল্টো ভিডিওটি এলাকায় ছড়িয়ে দেয় এবং বিভিন্ন লোকের মুঠোফোনে পাঠিয়ে দেয়।
শনিবার বিকেলে তাসলিমা বিয়ের বিষয়ে কথা বলতে ও ভিডিওটি মুছে ফেলার অনুরোধ জানাতে সাদ্দামের কাছে যান। সেখানে দুজনের মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। এরপর তাসলিমা সেখান থেকে ফিরে গিয়ে সাদ্দামের বাড়ির অদূরে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন। স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।
তবে তাসলিমার সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি অস্বীকার করে তাঁর মা ছাবেরন নেছা বলেন, "সাদ্দাম একজন ভ্যানচালক। আমাদের ঘরের মালামাল আনা-নেওয়ার কাজে তাকে ভাড়া করা হতো। কিছুদিন আগে সাদ্দাম গোপনে আমাদের ঘরের টিন কেটে আমার মেয়ের একটি আপত্তিকর ভিডিও ধারণ করে। ভিডিওটি মুছে ফেলার জন্য মেয়েটি অনুনয়-বিনয় করলেও সাদ্দাম তা না শুনে স্থানীয় বিভিন্ন লোকজনকে ভিডিওটি দেখাতে শুরু করে ও মোবাইলে ছড়িয়ে দেয়। লোকলজ্জা ও মানসম্মানের ভয়ে আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা এই অন্যায় ও অপরাধের কঠিন বিচার চাই।"
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। তবে এ ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ বা এজাহার পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুলাই ৮, ২০২৫
আগস্ট ২৯, ২০২৪
মার্চ ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাদারীপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।