এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার প্রবাসী শ্রমিকদের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। আগুনে নিহত প্রতিটি প্রবাসীর পরিবারকে মানবিক সহায়তা হিসেবে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত প্রবাসীদের স্বজনদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল হান্নান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবদুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাকিদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ডে আত্রাইয়ের প্রবাসী শ্রমিকদের অকালমৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারগুলোর এই অপূরণীয় ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবু তাদের এই কঠিন সময়ে জরুরি সহায়তা হিসেবে নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, নিহত প্রবাসী শ্রমিকদের মরদেহ দ্রুত স্বজনদের কাছে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সার্বিক যোগাযোগ ও চেষ্টা অব্যাহত রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।