এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন। বক্তব্যে তিনি বলেন, “সাধারণ জনগণকে তাদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনে আইনগত সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর ভূমিকা অনস্বীকার্য।” তিনি সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম, মো. মঞ্জুরুল ইসলাম, মো. তোফাজ্জল হোসেন খান তোফা, মো. আফজাল হোসেন, মো. নাজিম উদ্দিন, মো. সম্রাট হোসেন ও মো. মামুনুর রশিদ।
এছাড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন মীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আহসান হাবিব নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দুপুর ১২টায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, সাড়ে ১২টায় সন্ত্রাস ও নাশকতা দমন কমিটির সভা এবং দুপুর পৌনে ১টায় উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জানু ৫, ২০২৬
জুন ১৩, ২০২৫
সেপ্টেম্বর ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।