এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় লিজ দেওয়া জমি এবং বকেয়া টাকা ফেরত চাওয়ায় এক বৃদ্ধকে মারধর, অবৈধভাবে ঘরে আটকে রেখে নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও নিজের পরিবারের নিরাপত্তা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. মাদার আলী।
উপজেলার ফারাকপুর এলাকার বাসিন্দা মাদার আলী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, ২০১৪ সালে তিনি স্থানীয় কিছু ব্যক্তির কাছে ২০ হাজার টাকার বিনিময়ে নিজের একটি জমি লিজ দেন। চুক্তির নির্ধারিত মেয়াদ শেষ হলেও অভিযুক্তরা জমি ফেরত দেননি এবং বকেয়া টাকাও পরিশোধ করেননি। গত ১১ বছরে লিজের বকেয়াসহ তার পাওনা টাকার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
ভুক্তভোগীর অভিযোগ, গত ১৫ জুলাই সকালে তিনি পাওনা টাকা ও জমি ফেরত চাইতে গেলে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হন এবং অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে ৮ থেকে ১০ জন সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়। তাকে টেনেহিঁচড়ে একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয় এবং লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
মাদার আলী আরও জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আগস্ট ১২, ২০২৬
সেপ্টেম্বর ২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।