এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়িসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (সরাইল ব্যাটালিয়ন, ২৫ বিজিবি)।
গতকাল ১০ আগস্ট (সোমবার) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এই চোরাচালান জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালক বিজিবির নির্দেশনা "বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক"—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত পথে মাদক ও যেকোনো চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী সীমান্ত পিলার-২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগরের ইসলামপুর এলাকায় অবস্থান নেয়।
এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহল দল ট্রাকটি থামায়। পরবর্তীতে ট্রাকে ব্যাপক তল্লাশি চালিয়ে পাথরের নিচে অভিনব উপায়ে লুকানো ১ হাজার ৯২৫ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটি আটক করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় শাড়ি এবং ট্রাকটির আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ৭৫ হাজার ৫০০ টাকা (দুই কোটি পঁচাত্তর হাজার পাঁচশত টাকা)। আটককৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।