এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরে পুলিশের গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী তিনি পিরোজপুর সদর ও ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি সদর উপজেলার পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী কালী শীতলা মন্দির ও কেন্দ্রীয় কালীবাড়ি শ্রী শ্রী মদনমোহন জিউর আখড়াবাড়ি দুর্গামন্দির এবং পরবর্তীতে ভাণ্ডারিয়া উপজেলার মেদিরাবাদ এলাকার স্বর্গীয় শ্রীনাথ মৃধা সার্বজনীন শ্রী শ্রী দুর্গামন্দির ও শ্রী শ্রী মদনমোহন জিউ দুর্গামন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডিআইজি মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
মতবিনিময়কালে ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আবহমানকাল ধরে এ দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করে আসছে।” উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে বাংলাদেশ পুলিশ সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে তিনি আশ্বস্ত করেন। এদিকে পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এ বছর পিরোজপুর জেলার ৭টি উপজেলায় সর্বমোট ৪৬৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম-সেবা), পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী (পিপিএম), সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ (ওসি), জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।
জুলাই ১৩, ২০২৫
অক্টোবর ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজবাড়ী | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।