এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চশিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্যে ঢাকাস্থ মালয়েশিয়া হাইকমিশনের মান্যবর হাইকমিশনার মুহাম্মাদ শুহাদা বিন ওসমানের সঙ্গে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে ২০২৬) বিকেলে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের উচ্চশিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি, গবেষণার পরিসর সম্প্রসারণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় (এক্সচেঞ্জ প্রোগ্রাম) এবং একটি শক্তিশালী আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় মালয়েশিয়ার হাইকমিশনার মুহাম্মাদ শুহাদা বিন ওসমান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামগ্রিক শিক্ষা কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সুনাম এবং ধারাবাহিক একাডেমিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
উত্তরে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব হাইকমিশনারকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার পাশাপাশি বিশ্বমানের গবেষণার সুযোগ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আলোচনার একপর্যায়ে তিনি মান্যবর হাইকমিশনারকে তাঁর সুবিধাজনক সময়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শনের আন্তরিক আমন্ত্রণ জানান।
গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকে মালয়েশিয়ার তেরেঙ্গানু বিশ্ববিদ্যালয়ের কর্পোরেট যোগাযোগ বিভাগের পরিচালক মি. জুকিফেরি বিন ইব্রাহিম উপস্থিত ছিলেন। এছাড়া মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মো. মাহবুব আলম এবং সেন্টার ফর জেনারেল এডুকেশন (সিজিইডি)-এর সহকারী অধ্যাপক ড. মহিউদ্দিন সরকার উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।