এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাদা কাফনে মোড়ানো দুটি নিথর দেহ। একটি প্রিয়তমা স্ত্রীর, অন্যটি মাত্র নয় মাসের শিশুসন্তানের। কারাফটকে সেই দৃশ্য দেখে থমকে গেলেন কারাবন্দি জুয়েল হাসান সাদ্দাম। কম্পিত হাতে স্ত্রীকে শেষবারের মতো স্পর্শ করলেন, আর জীবনে প্রথমবারের মতো নিজের শিশুসন্তানকে কোলে তুলে নিলেন—তবে জীবিত নয়, মরদেহ হিসেবে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে ঘটে যাওয়া এই দৃশ্য উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় এই কারাগারে বন্দি রয়েছেন।
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে ঘটে এই করুণ ঘটনা। মানসিক অবসাদ ও হতাশা থেকে নয় মাসের শিশুসন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করেন মা কানিজ সুবর্ণা স্বর্ণালী। এরপর নিজেও গলায় ফাঁস দিয়ে বেছে নেন আত্মহত্যার পথ।
স্বজন ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্বর্ণালী তার স্বামী সাদ্দামকে গভীরভাবে ভালোবাসতেন। দীর্ঘদিন ধরে স্বামী কারাগারে বন্দি থাকায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্বামীর মুক্তির জন্য বহু চেষ্টা করেও কোনো কূল-কিনারা করতে পারেননি, ফলে গ্রাস করেছিল চরম হতাশা।
অন্যদিকে, কারাবন্দি অবস্থায় সাদ্দাম মাঝেমধ্যেই স্ত্রীকে চিরকুট পাঠিয়ে দ্রুত তাকে মুক্ত করার আকুতি জানাতেন। স্বামীর এই আকুতি আর মুক্তির উপায় না পেয়ে মানসিক চাপ সহ্য করতে পারেননি স্বর্ণালী। শেষ পর্যন্ত সেই চাপ থেকেই সন্তান হত্যা ও নিজের আত্মহননের মতো কঠিন সিদ্ধান্ত নেন তিনি।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, গত ১৫ ডিসেম্বর সাদ্দামকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। শনিবার সন্ধ্যায় সমস্ত আইনি প্রক্রিয়া ও নিয়ম মেনে মা ও শিশুর মরদেহ কারাগারে আনা হয়। সাদ্দামকে শেষবারের মতো তার স্ত্রী ও সন্তানকে দেখার সুযোগ করে দেওয়া হয়। স্বজনদের বিদায় জানিয়ে সাদ্দামকে পুনরায় তার নির্ধারিত ওয়ার্ডে পাঠানো হয়েছে।
সেপ্টেম্বর ১৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।