এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মো. আব্দুল্লাহ ধানের শীষ প্রতীকের সমর্থনে নির্বাচনী প্রচারণা ও ব্যাপক গণসংযোগ করেছেন।
রবিবার (আজ) সকাল ১০টার দিকে শ্রীনগর পোস্ট অফিস এলাকা থেকে তিনি এই প্রচারণা শুরু করেন। এরপর শ্রীনগর বাজার, ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা, ধাইসার মোড়, উপজেলা মোড় হয়ে আরধীপাড়া এলাকায় গিয়ে গণসংযোগ শেষ করেন।
প্রচারণাকালে শেখ মো. আব্দুল্লাহ সাধারণ ভোটার ও এলাকাবাসীর সাথে সরাসরি কথা বলেন। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে স্থানীয়দের অভাব-অভিযোগ ও মতামত শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্বাচিত হলে এলাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন এবং জনকল্যাণমুখী রাজনীতি উপহার দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রার্থীর আগমনে এলাকাবাসীর মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রচারণা কার্যক্রমটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উক্ত গণসংযোগে প্রার্থীর সাথে আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন মিলন, সাধারণ সম্পাদক নুর ইসলাম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির।
এছাড়া সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহম্মেদ রনি, শ্রমিকদলের সভাপতি শফিক মোড়ল ও সাবেক সভাপতি দিদার হোসেন, কৃষকদলের আহবায়ক শেখ শাহ আলম, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ এবং বিএনপি নেতা মিন্টু শেখসহ দলীয় ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।