এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় উপজেলা দরবার হলে এই সেমিনারের আয়োজন করা হয়।
‘সরকারি যাকাত ফান্ডে যাকাত দিন, দারিদ্র্য বিমোচনে অংশ নিন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন।
অনুষ্ঠানে বক্তারা ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত যাকাতের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, সমাজের ধনী ব্যক্তিদের কাছ থেকে সঠিকভাবে যাকাত আদায় ও তার সুষ্ঠু বণ্টন করা গেলে দারিদ্র্য বিমোচন সহজতর হবে। যাকাত কেবল ধর্মীয় বিধান নয়, বরং এটি সামাজিক বৈষম্য দূর করে মানবিক ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখে।
সেমিনারে জানানো হয়, সরকারি যাকাত ফান্ডে জমা দেওয়া যাকাতের ৮০ শতাংশ অর্থ স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হয়। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই ফান্ডে যাকাত প্রদান করে আয়কর রিটার্নে বিশেষ রেয়াত সুবিধা নিতে পারেন।
ইসলামিক ফাউন্ডেশন সদরপুর উপজেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. রেজাউল করিমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোফাজ্জেল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মো. মনজুর হোসেন খান, ফরিদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মো. রুহুল আমীন রহমানী, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আমির হোসেন এবং উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতী রেজাউল করীম।
সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদীর সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাবুরচর বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আব্দুল লতিফ। সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় আলেম-ওলামা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আগস্ট ৩০, ২০২৫
এপ্রিল ৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।