এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি, মুসলিম বিশ্বের ভূমিকা এবং ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের নিরাপত্তা ইস্যুতে বিস্তারিত কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। বুধবার (৪ মার্চ) ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব বিষয়ে কথা বলেন এবং বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন।
সংবাদ সম্মেলনের শুরুতেই রাষ্ট্রদূত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তার বীরত্বের কথা স্মরণ করে তিনি বলেন, "চলমান এই যুদ্ধের সময়ও আমাদের সর্বোচ্চ নেতা কোথাও নিরাপদ আশ্রয় খোঁজেননি, বরং তিনি সাধারণ জনগণের সঙ্গেই ছিলেন। বিশিষ্ট সাহাবি হজরত খালেদ (রা.) মৃত্যুর আগে বলে গেছেন— জনগণের মধ্য থেকে বিদায় নেয়াই অনেক বেশি গৌরবের। আমরা অত্যন্ত গর্ববোধ করি যে, আমাদের মহান নেতা পবিত্র রমজান মাসে নিকৃষ্ট শত্রুদের হাতে শাহাদাত বরণ করেছেন।"
সংকটময় এই মুহূর্তে ইরানের পাশে থাকায় বাংলাদেশ সরকার ও দেশের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। তিনি বলেন, "ইরানের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য আমরা বাংলাদেশের সরকার ও মানুষের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে আমাদের প্রতি সহমর্মিতা জানিয়েছে।"
এ সময় তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে হওয়া যোগাযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব সহমর্মিতা ও বৈঠকের বার্তা ইতোমধ্যে ইরানে পাঠানো হয়েছে।
যুদ্ধবিধ্বস্ত ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়ে রাষ্ট্রদূত সবাইকে আশ্বস্ত করেন। তিনি জানান, ইরানে বর্তমানে ঠিক কতজন বাংলাদেশি অবস্থান করছেন, তার হালনাগাদ ও সঠিক পরিসংখ্যান এই মুহূর্তে তার কাছে নেই। তবে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত ও নিবিড় যোগাযোগ রাখছে। বাংলাদেশ সরকার বা দূতাবাসের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা বা তথ্য চাওয়া হলে ইরান সরকার তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
পরিশেষে রাষ্ট্রদূত স্পষ্টভাবে জানান, ইরান সরকার বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে নিজ নাগরিক এবং বিদেশিদের মধ্যে কোনো ভেদাভেদ করছে না। দেশটিতে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক বা বাংলাদেশি সমস্যায় পড়লে, তাদের সাহায্যেও সরকার ইরানি নাগরিকদের মতোই সমান গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।