এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে দায়ের করা ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় গ্রেপ্তার করা না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজেই আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
আজ বুধবার (২৯ জুলাই) রাজধানীর শাহবাগ থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাজিরা শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “আমি শাহবাগ থানার একটি মামলার আসামি হিসেবে আজ আদালতে হাজিরা দিতে এসেছিলাম। সকালে জানতে পারলাম, শাপলা চত্বরের ঘটনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা হয়েছে এবং সেখানে আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।”
আত্মগোপনে যাওয়ার গুঞ্জন এড়াতে নিজের অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “আমি সাধারণত আত্মগোপনে থাকি না, সব সময় প্রকাশ্যেই থাকতে চাই। আজ আদালতে না এলে অনেকেই হয়তো ভাবতেন আমি আত্মগোপন করেছি। পুলিশ যদি আমাকে গ্রেপ্তার না করে, তবে আগামী রবিবার বা সোমবার আমি নিজেই ট্রাইব্যুনালে গিয়ে আত্মসমর্পণ করব।”
আইনি ব্যবস্থার মুখোমুখি হতে তিনি প্রস্তুত জানিয়ে আরও বলেন, “এবার আমি অপ্রস্তুত নই। গাড়িতে প্রয়োজনীয় জামাকাপড়ের ব্যাগ এবং লেখালেখির জন্য খাতা-কলম গুছিয়ে নিয়ে এসেছি।”
এদিকে, আজ শাহবাগ থানার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশ প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। এই মামলায় ইতোমধ্যেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল জলিল মণ্ডল ও শাহরিয়ার কবির গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।