এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় পরিচালিত অভিযানে প্রায় ১ হাজার ২০০ মিটার নিষিদ্ধ 'চায়না দুয়ারী' জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা।
বুধবার (২৯ জুলাই) ভাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার চুমুরদী ইউনিয়নসংলগ্ন কুমার নদ এবং রায়পাড়া সদরদী গ্রামের বিভিন্ন বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানানো হয়, দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি, সুরক্ষা এবং জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
নভেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।