এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালক ফারুক তালুকদার (৪০) হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত থাকলেও বাকি দুজন পলাতক ছিলেন।
সাজাপ্রাপ্তরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার আনিছ মল্লিক, সহিদ শেখ এবং পলাতক শাহজাহান শেখ ও মো. শামীম ওরফে ভাগ্নে শামীম। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত দুই আসামিকে পুলিশ পাহারায় জেলহাজতে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া গ্রামের মৃত সিদ্দিক তালুকদারের ছেলে ইজিবাইক চালক ফারুক তালুকদার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন ৭ মার্চ সকালে ফরিদপুর জেলার লক্ষ্মীদাসের হাট এলাকায় রাস্তার পাশে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর নিহতের ভাই হান্নান তালুকদার ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা ও ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। তিনি আরও বলেন, “আদালত চারজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন বিচারক।”
জুলাই ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
মাগুরা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।