এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভোরের নিস্তব্ধতা ভেঙে বিশেষ অভিযানে মাঠে নামে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ মে) ভোর ৫টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় পরিচালিত এই অভিযানে প্রায় ৬৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০০১/এমপি হতে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে গিয়ে অভিযান চালিয়ে ভ্যানিলা ফ্লেভার পাউডার ৬টি, ট্যাবলেট ৬,০৬০টি, ক্যামোমাইল স্প্রে ১২টি, মিল্ক সুথিং জেল ১১টি, অ্যাকু চেক ইন্সট্যান্ট ১৩৮ বক্স, ক্যানুলা ৯,৫০০টি এবং কাতান শাড়ি ৯টি উদ্ধার করে। এসব পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য ৬৩ লাখ ৯৮ হাজার ৭৮০ টাকা। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়াও গত ২২ থেকে ২৯ মে পর্যন্ত বিজিবির মাদকবিরোধী অভিযানে ১,৩৮৯ বোতল ইস্কাফ সিরাপ ও ১১৫.৫ কেজি গাঁজা জব্দ করে তা ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং এসব অভিযান চলমান থাকবে।
জুলাই ৩, ২০২৫
অক্টোবর ২৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।