এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসের ভিত্তিতে আগাম সাড়াদান ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করার লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. সিপার, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ‘আমার পিরোজপুর’ সম্পাদক অনুপ কুমার সিকদার এবং নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। সম্প্রতি উপজেলায় ঘটে যাওয়া প্রলয়ঙ্কারী বন্যা, তার পরবর্তী পুনর্বাসন, খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা, জনস্বাস্থ্য, আশ্রয়কেন্দ্রে নিরাপত্তা, গবাদিপশুর খাদ্য সংকট নিরসন, বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা ও জরুরি স্যানিটেশন ব্যবস্থার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্যোগকালে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
নভেম্বর ৩, ২০২৫
সেপ্টেম্বর ২৮, ২০২৫
ফেব্রু ১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।