এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার ইন্দুরকানি-সন্ন্যাসী মহাসড়কের চন্ডিপুর বাজার সংলগ্ন মালবাড়ী বেইলি সেতুটি কয়লা বোঝাই একটি ট্রাক পারাপারের সময় ভেঙে পড়ে ট্রাকসহ পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে ইন্দুরকানির সঙ্গে কলারন, সন্ন্যাসী, মোরেলগঞ্জ ও মোংলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে জনসাধারণ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ নেমে এসেছে।
স্থানীয় সূত্র জানায়, কঁচা নদীর তীরে অবস্থিত আরওয়ান ব্রিকস নামক প্রতিষ্ঠানের প্রায় ২৭ টন কয়লা বোঝাই ট্রাকটি রাতে নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে সেতুটি পার হচ্ছিল। এ সময় অতিরিক্ত ভার সইতে না পেরে সেতুটি হঠাৎ ভেঙে পড়ে এবং ট্রাকসহ পানিতে তলিয়ে যায়।
প্রসঙ্গত, ৫ টনের অধিক মালবাহী যানবাহন পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করেই ট্রাকটি সেতুতে উঠে পড়ে। দীর্ঘদিন ধরে সেতুটি নাজুক অবস্থায় ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। বারবার অবহিত করা সত্ত্বেও কর্তৃপক্ষ শুধু একটি নিষেধাজ্ঞাসূচক সাইনবোর্ড টানিয়ে দায় সেরেছে বলে অভিযোগ তাদের।
স্থানীয়দের মতে, এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের সেতু বছরের পর বছর ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা এবং এখন সম্পূর্ণ ভেঙে যাওয়ার ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ চরমে উঠেছে। বর্তমানে শুধু যান চলাচল নয়, সাধারণ মানুষও পারাপারের সুযোগ হারিয়েছেন।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। সেতুটি পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
মাদারীপুর | ২৩ জুন, ২০২৬
বান্দরবান | ২৩ জুন, ২০২৬
বাংলাদেশ | ২৩ জুন, ২০২৬
বাংলাদেশ | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।