এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মেধা ও যোগ্যতার ভিত্তিতে পিরোজপুর জেলায় মাত্র ১২০ টাকা খরচে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ১৫ জন প্রার্থী। ঘুষ, তদবির বা কোনো ধরনের হয়রানি ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পেয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৯ মে) পিরোজপুর জেলা পুলিশ লাইনস ড্রিল সেডে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট-২০২৫ এর ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খাঁন মুহাম্মদ আবু নাসের। এতে ১৫ জন প্রার্থী পুলিশ কনস্টেবল হিসেবে নির্বাচিত হন।
নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়। তারা সবাই স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ায় আনন্দ প্রকাশ করেন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
নিয়োগপ্রাপ্ত পিরোজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ শিহাব উদ্দিন সিকদার বলেন, “প্রথমে অনলাইনে আবেদন করি। এরপর মাঠে গিয়ে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিই এবং উত্তীর্ণ হই। কোনো ঘুষ বা পরিচয় ছাড়াই চাকরি পেয়ে গেছি, আমার কাছে এটা এখনো স্বপ্নের মতো।”
তার মা বলেন, “মাত্র ১২০ টাকায় আমার ছেলের চাকরি হয়েছে, কোনো তদবির লাগেনি। আমরা খুব খুশি।”
পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, “নিয়োগপ্রাপ্তরা শতভাগ স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছেন। এখানে কোনো ধরনের অবৈধ লেনদেন, ঘুষ কিংবা সুপারিশের স্থান ছিল না। এটি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য মোঃ আবদুল হালিম (অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, বরগুনা), মোসাঃ শারমিন সুলতানা রাখী (অতিরিক্ত পুলিশ সুপার, গৌরনদী সার্কেল, বরিশাল) এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।