এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে সুমাইয়া আক্তার স্বপ্নাকে অমানবিক ও নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৮ জুন) সকাল ১১টা ২০ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে নিহতের বাবা শেখ হান্নান অভিযোগ করে বলেন, সদরপুর উপজেলার ঠেঙ্গামারী গ্রামের বাসিন্দা সুমাইয়া আক্তার স্বপ্নার সঙ্গে নগরকান্দা উপজেলার বাসাকাড়ী গ্রামের খায়ের মাতব্বর ওরফে মোহাম্মদ আরিফ মাতুব্বরের বিয়ে হয়। বিয়ের মাত্র ২৩ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সুমাইয়া আক্তার স্বপ্নার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। তারা অবিলম্বে প্রধান অভিযুক্ত খায়ের মাতব্বর ওরফে মোহাম্মদ আরিফ মাতুব্বরসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
আগস্ট ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।