এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর বাজার এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসানের নির্দেশনায় ও এসআই মামুনুর রশিদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।
আটককৃত ব্যক্তির নাম বাবুল মল্লিক (৪০)। তিনি সদরপুর উপজেলার সোলডুবি গ্রামের মল্লিকবাড়ি এলাকার মুসলেম মল্লিকের ছেলে। অভিযানে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারায় সদরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, আটক বাবুল মল্লিককে আদালতে প্রেরণ করা হয়েছে।
সদরপুর থানার ওসি নাজমুল হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ প্রশাসন সর্বদা সক্রিয় রয়েছে।”
এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তারা মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।