এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় একটি বাগানে বসে মাদক সেবনের দায়ে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের একটি বাগানে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দবির উদ্দীন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—গট্টি গ্রামের মো. রুস্তম শেখের ছেলে মো. শাহিন শেখ (৪০) এবং একই ইউনিয়নের দোহার গট্টি গ্রামের মো. সিদ্দিক মাতুব্বরের ছেলে মো. জামাল মাতুব্বর (৩৮)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গট্টি ইউনিয়নের একটি বাগানে কয়েকজন ব্যক্তি মাদক সেবন করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মো. দবির উদ্দীনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ওই দুই যুবককে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দীন বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে কেবল আইন প্রয়োগ করাই যথেষ্ট নয়; এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ব্যাপক জনসচেতনতা তৈরি করা প্রয়োজন। এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা একান্ত কাম্য।”
সেপ্টেম্বর ২৫, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।