এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভিমরুলের কামড়ে তামিম নামের চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তামিম উপজেলার শিবপুর ইউনিয়নের মেহেরুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে হঠাৎ ভিমরুলের কামড়ে আহত হয় তামিম। স্থানীয়রা তাকে দ্রুত একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরও তার অবস্থার অবনতি হতে থাকে। পরে দুপুর ২টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাদ্দাম হোসেন বলেন, “শিশুটিকে কামড়ানোর পরই যদি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হতো, তাহলে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তোলা সম্ভব ছিল। কিন্তু স্থানীয়ভাবে চিকিৎসা করাতে গিয়ে সময় নষ্ট হওয়ায় অবস্থার অবনতি ঘটে এবং হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।”
শিশু তামিমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাঙ্গামাটি | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।