এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর কেল্লা শাহ (রহ.) মাজারসংলগ্ন রেললাইনে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে ছয় ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা-সিলেট রেললাইনের ওপর মাদক সেবনের সময় তাদের হাতে-নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঘটনাস্থলেই বিচার কার্য সম্পন্ন করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালত প্রত্যেক আসামিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— মোঃ ভুট্টু মিয়া (২৫), মাধবপুর; মোঃ পিন্টু (২৮), বরিশাল; মোঃ রুবেল মিয়া (২৫), নেত্রকোনা; মোঃ নাছির উদ্দিন (৪০), কুমিল্লা; মোঃ হোসেন আলী শেখ সাদী (৬৫), বরগুনা এবং মোঃ জিয়াউর রহমান (৪০), রংপুর।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ নজরুল ইসলাম। তিনি জানান, ধর্মীয় স্থান সংলগ্ন এলাকায় এমন অসামাজিক কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় ও জনবহুল স্থান সংলগ্ন এলাকায় মাদকের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জনগণের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা হবে।
অক্টোবর ২৮, ২০২৫
জুলাই ২, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৩ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।