আত্রাইয়ে পারিবারিক বিরোধের জেরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে থানায় মামলা

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১৫ জুন, ২০২৫ ৫:২০ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে পারিবারিক বিরোধের জেরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে থানায় মামলা

নওগাঁর আত্রাইয়ে পারিবারিক বিরোধের জেরে একটি বসতবাড়িতে হামলা, মারপিট ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। রবিবার (১৫ জুন) আত্রাই থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও বাদী সাদিয়া আরবী ছুহীর দাবি অনুযায়ী, বিবাদীরা দলবল নিয়ে তার বাড়িতে দিনের বেলায় হামলা চালায়। এজাহার সূত্রে জানা যায়, হামলাকারীরা দেশীয় অস্ত্র, লোহার রড, চাকু ও জিআই পাইপ নিয়ে বাড়িতে ঢুকে ভাংচুর শুরু করে। বাদী বাধা দিলে তারা মেইন গেটের তালা ভেঙে ফেলে এবং আলমারি থেকে প্রায় ২ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে। এছাড়াও একটি ল্যাপটপ (মূল্য ৬৭,০০০ টাকা) নিয়ে যায়। জানালার কাঁচ ও ঘরের আসবাবপত্র ভাঙার কারণে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হয়েছে।

বাদী পক্ষ ভিডিও করতে গেলে আসামিরা তাকে লাঠি দিয়ে মারধর করে এবং গলায় থাকা স্বর্ণের চেইন (মূল্য ৫৫,০০০ টাকা) ছিনিয়ে নেয়। তাকে ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে বাদী ৯৯৯-এ কল করে পুলিশকে জানালে পুলিশের সহায়তায় তিনি মুক্ত হন।

সাদিয়া আরবী ছুহী জানান, পারিবারিক বিরোধের জেরেই হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এজাহারে উপজেলার বরদাপাড়া গ্রামের মোঃ আবুল কালাম আজাদ (৪৮), মোঃ মাহবুব হাসান লিটল (৩৫)সহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।

অপরদিকে, বিবাদী মোঃ আবুল কালাম আজাদ অভিযোগ নাকচ করে বলেন, এটি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

আত্রাই থানা পুলিশের ওসি (তদন্ত) মো. কাওছার আলম জানান, মামলাটি রেকর্ড করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।