এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম। সভায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিকী,আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা.মো. খায়রুল আলম, উপজেলা বাস্তবায়ন অফিসার আব্দুল হান্নান,আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল করিম ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন,শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচি যথাযথভাবে পালনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। লাখো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাগুরা | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩১ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৩১ জুলাই, ২০২৬
বান্দরবান | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।