এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় জুমের ধানখেত রক্ষা করতে গিয়ে বুনো শূকরের আক্রমণের শিকার হয়ে বাবা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোয়াইক্ষ্যং মৌজার নিলট ম্রো পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন নিলট ম্রো পাড়ার বাসিন্দা দালো ম্রো (৪৫) এবং তাঁর মেয়ে সাংতম ম্রো (১৩)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার নিজেদের জুমখেতে একদল বুনো শূকরকে ধান নষ্ট করতে দেখে দালো ম্রো ও তাঁর মেয়ে সাংতম ম্রো সেগুলোকে তাড়ানোর চেষ্টা করেন। এ সময় বুনো শূকরের দলটি উল্টো তাঁদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এতে বাবা ও মেয়ে দুজনই মারাত্মকভাবে জখম হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সন্ধ্যা সাতটার দিকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হাসিবু রহমান আহতদের প্রাথমিক চিকিৎসা ও ক্ষতস্থানে ব্যান্ডেজ প্রদান করেন। তবে আঘাত গুরুতর হওয়া এবং উন্নত চিকিৎসা ও সংক্রমণরোধী টিকার প্রয়োজনের কারণে তাঁদের বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, “আহত বাবা ও মেয়েকে হাসপাতালে আনার পরপরই প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং ড্রেসিং করা হয়েছে। উন্নত চিকিৎসা ও জলাতঙ্ক বা সংক্রমণ প্রতিরোধের বিশেষ টিকার সুবিধার জন্য তাঁদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
এদিকে স্থানীয় জুমচাষিরা জানান, পাহাড়ে এখন জুমের ধান পাকতে শুরু করেছে। এই সময়ে পাহাড়ি এলাকাগুলোতে বুনো শূকরসহ বিভিন্ন বন্য প্রাণীর উপদ্রব ব্যাপকভাবে বেড়ে যায়। ফলে একদিকে যেমন কষ্টার্জিত ফসল রক্ষার দুশ্চিন্তা থাকে, অন্যদিকে বন্য প্রাণীর আক্রমণে জীবনের মারাত্মক ঝুঁকি নিয়েই চাষিদের জমিতে কাজ করতে হচ্ছে।
আগস্ট ২১, ২০২৫
সেপ্টেম্বর ২৬, ২০২৫
সেপ্টেম্বর ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।