এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই সম্প্রীতির বার্তা নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা কামরুল ইসলাম দাউদ। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে মণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে তিনি সদর ইউনিয়নের একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি পূজার আয়োজক, পুরোহিত ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবের সার্বিক আয়োজন ও পরিবেশের খোঁজখবর নেন।
মণ্ডপ পরিদর্শনকালে কামরুল ইসলাম দাউদ বলেন, “বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক দেশ। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিকে ধারণ করে সব ধর্মের মানুষ এখানে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করবে, এটাই আমাদের প্রত্যাশা। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক।”
তিনি আরও বলেন, “উৎসবের আনন্দ ভাগাভাগি করতে এবং পূজার আয়োজকদের পাশে দাঁড়াতে ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী সামান্য আর্থিক সহায়তা দিয়েছি। ভবিষ্যতেও ধর্ম-বর্ণনির্বিশেষে এলাকার মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব।”
এ সময় তিনি ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।
অক্টোবর ২০, ২০২৬
জুলাই ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২১ অক্টোবর, ২০২৬
রাজধানী | ২১ অক্টোবর, ২০২৬
নেত্রকোনা | ২১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।