এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি ও বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে উক্ত কর্মসূচি পালন করা হয়।
শনিবার সকাল সাড়ে সাতটায় সংগঠনের জেলা শাখার সেক্রেটারী আব্দুল ওহাবের সভাপতিত্বে শহরের হাজী শরীয়াতুল্লাহ বাজার হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্থানীয় এলাকা প্রদক্ষিন করে পুনরায় আরম্ভস্থলেএসে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে ভাবে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আবু হারিচ মোল্লা , অফিস সম্পাদক অধ্যাপক মিজান , পৌরসভার ২৩ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী আঃ কুদ্দুস, সহকারী সেক্রেটারী শাহ জাহাঙ্গীর চৌধুরী,১১ নং ওয়ার্ডের আমীর মিজানুর রহমান,২৬ নং ওয়ার্ডের আমীর আব্দুর রাজ্জাক মাস্টার, ২৫ নং ওয়ার্ডের সেক্রেটারী মফিদুল ইসলাম। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ও আমীরে জামায়াত
ডা: শফিকুর রহমানসহ সকল জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।