এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলায় ‘বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্প’-এর আওতায় একটি নতুন বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ফরিদপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা) এবং হানবেক কোং লিমিটেডের যৌথ সহযোগিতায় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিনাত আরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেন। এছাড়াও কোইকা ও হানবেক কোং লিমিটেডের প্রতিনিধি এবং দক্ষিণ কোরিয়ার একাধিক নাগরিক অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দেশের যুবসমাজকে ভাষা শিক্ষা ও ট্রান্সমিশন লাইন নির্মাণ সংক্রান্ত আধুনিক কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হবে। এর ফলে দেশে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি তৈরি হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পাবে। কোইকা ও হানবেক কোং লিমিটেডের সহযোগিতায় পরিচালিত এই উদ্যোগ দেশের সামগ্রিক মানবসম্পদ উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ২০, ২০২৫
অক্টোবর ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।