এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে কৌশলে ব্যক্তিগত ছবি ও ভিডিও হাতিয়ে নেওয়া এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে মো. আলিফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নওগাঁর ধামইরহাট থানা পুলিশ। গত ৮ জুন টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলিফ হোসেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চরবিরসিংহ গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার বাসিন্দা শাফিরুল ইসলাম তার মেয়ের নগ্ন ও অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি নওগাঁর পুলিশ সুপারের নজরে এলে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীকে গ্রেপ্তারের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন। এরপরই সাইবার অপরাধ দমন টিমের সহায়তায় তদন্ত শুরু করে ধামইরহাট থানা পুলিশ।
তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে টাঙ্গাইলের গোপালপুরে অভিযান চালানো হয়। অভিযানে আলিফ হোসেনকে গ্রেপ্তারের পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত মোবাইল ফোনে ফরেনসিক পরীক্ষা চালিয়ে ভুক্তভোগীর ছবির পাশাপাশি আরও কয়েকজন নারীর আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আলিফ স্বীকার করেছেন যে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। এরপর কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইল করতেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নারী ও শিশু নির্যাতন, পর্নোগ্রাফি এবং সাইবার অপরাধের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডিসেম্বর ৯, ২০২৫
মে ৩০, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ জুন, ২০২৬
বাংলাদেশ | ৯ জুন, ২০২৬
ফরিদপুর | ৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।