এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন বাজেট অধিবেশনকে সামনে রেখে আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সরকারের এ ধরনের পরিকল্পনাকে তিনি ‘জনস্বার্থবিরোধী’ ও ‘ধোঁকাবাজি’ হিসেবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি দেশবাসীকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার (৩১ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, মাত্র গত মাসেই জ্বালানি তেলের দাম ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। যার নেতিবাচক প্রভাব সরাসরি বাজারে পড়েছে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এই সংকটময় সময়ে মানুষের আয় বাড়ার পরিবর্তে বেকারত্ব ক্রমাগত বাড়ছে।
সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াত আমির বলেন, “সরকার যেখানে আশ্বস্ত করেছিল যে এই মাসে আর জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না, সেখানে আবারও মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা হবে চরম জনস্বার্থবিরোধী।”
আসন্ন বাজেট অধিবেশনের ঠিক আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর তোড়জোড়কে তিনি এক ধরনের ‘ধোঁকাবাজি’ বলে মন্তব্য করেন।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনেও অর্থনৈতিক সংকট বড় ভূমিকা রাখছে বলে তিনি মনে করেন। ডা. শফিকুর রহমান বলেন, “জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশ ও সমাজের অস্তিত্বকে এখন বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।”
অধিকার আদায়ের সংগ্রামে সাধারণ মানুষকে রাজপথে নামার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “প্রিয় দেশবাসী, আমাদের অধিকার আমাদেরকেই বুঝে নিতে হবে। অধিকার কেউ ঘরে এনে দেবে না, লড়াই করেই তা অর্জন করতে হবে। আপনাদের এই লড়াইয়ে আমরা পাশে আছি।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।