এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ-ভারত সীমান্তে চলমান পরিস্থিতি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সীমান্তে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, যা নিয়ে জাতীয় পর্যায়ে উদ্বেগের সৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সীমান্তের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সীমান্তে ছোটখাটো সমস্যা হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। যখনই এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তখন উভয় পক্ষের মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তা দ্রুত সমাধান করা হয়। আমরা এখন পর্যন্ত এমন কোনো বিষয় লক্ষ্য করিনি, যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য নয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের নজরে আসা দু-একটি ঘটনার বিষয়ে বিজিবির মহাপরিচালক (ডিজি) তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন। সীমান্তে দায়িত্বরত কর্মকর্তারাও সেসব ঘটনার যথাযথ জবাব দিয়েছেন।’
সীমান্তে পাল্টা গোলাগুলির যে খবর পাওয়া গেছে সে বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্ত এলাকায় দু-এক জায়গায় এমন পাল্টা গোলাগুলির ঘটনা ঘটে, যা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখা হয়। পরবর্তীতে আলোচনার মাধ্যমে এর সমাধান হয়। তাই বিষয়টি নিয়ে জাতীয়ভাবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’
আগস্ট ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।